সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালের জেএসসি পরীক্ষায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চবিদ্যালয় থেকে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি এবং জিপিএ-৫ পাওয়া ৮০ জন কৃতী শিক্ষার্থীকে গতকাল মঙ্গলবার সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিখচিত রুপার তৈরি মেডেল দেওয়া হয়। এ ছাড়া সম্মাননা জানানো হয় ১৫ জন শিক্ষানুরাগীকে। পরে বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুকিতুর রহমান। বক্তব্য দেন অধ্যক্ষ আহসান হাবীব, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এইচ এম কামরুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুল ইসলাম, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আবদুস সামাদ প্রধান, অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, ওই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলশান আরা বেগম, প্রধান শিক্ষক আবদুর রশিদ সরকার প্রমুখ।