প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন পেশায় ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ বার কাউন্সিলের সহসভাপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদারকে গতকাল বুধবার দুপুরে সংবর্ধনা দিয়েছে কুমিল্লা জেলা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। বেলা একটায় সমিতির মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। পরিষদের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লার সরকারি কৌঁসুলি (পিপি) মোস্তাফিজুর রহমান লিটন, আইনজীবী আবুল হাশেম খান ও মাহবুবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লার সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সৈয়দ নুরুর রহমান।