সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এম মাহবুব উদ্দীন খোকন নবীন আইনজীবীদের উদ্দেশে বলেছেন, আইন পেশায় নিজকে প্রতিষ্ঠিত করতে হলে এবং একজন ভালো আইনজীবী হতে হলে তাঁকে প্রথমে সৎ হতে হবে। সেই সঙ্গে জ্যেষ্ঠ আইনজীবী ও জজদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। গতকাল রোববার বিকেলে গাজীপুরে নবীন আইনজীবী ও আইনজীবীদের মেধাবী সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপুর জেলা আইনজীবী সমিতির কার্যালয় প্রাঙ্গণে মোকদম আলী ফাউন্ডেশনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।