সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরের সন্ন্যাসগাছা গ্রামের সন্তান ঢাকার বিশিষ্ট শিশু চিকিৎসক আবিদ হোসেন মোল্লাকে কেশবপুরে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। কেশবপুর প্রেসক্লাবের হলরুমে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সংবর্ধনায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক আজিজুর রহমান। স্বাগত ভাষণ দেন কমিটির সদস্যসচিব মোতাহার হোসেন। অতিথি হিসেবে বক্তব্য দেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক আবদুর রশিদ মৃধা প্রমুখ।