সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ-৩ আসনের সাংসদ মৃণাল কান্তি দাস আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় গতকাল শনিবার তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। মুন্সিগঞ্জ ও গজারিয়া উন্নয়ন ফোরামের আয়োজনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। বেলা তিনটায় মুন্সিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বিভিন্ন সংগঠন তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। সংবর্ধনায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, ইউপি সদস্য, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।