প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের কুমারপাড়ায় অবস্থিত ব্যানিআন্ ব্রিটিশ স্কুলের চেয়ারম্যান তাহির খান যুক্তরাজ্যের লুটন শহরের মেয়র নির্বাচিত হওয়ায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক মো. লুৎফুর রহমান। ব্যানিআন্ ব্রিটিশ স্কুলের হেড অব অ্যাডমিনিস্ট্রেশন ফারহানা ইসলামের সভাপতিত্বে সংবর্ধনায় অতিথি ছাড়াও সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।