সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শনিবার সন্ধ্যায় স্বদেশ নাট্যাঙ্গন ও দোলনচাঁপা সংগীতাঙ্গন যৌথভাবে এই সংবর্ধনার আয়োজন করে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তপন কুমার দে। সংবর্ধিত অতিথি ছাড়াও এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক জিনাত আরা, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দা নওশিন পর্ণিনী ও জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান। স্বাগত বক্তব্য দেন স্বদেশ নাট্যাঙ্গনের সাধারণ সম্পাদক অজয় দাস তালুকদার। রাজবাড়ী প্রতিনিধি