সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রায়গঞ্জ পৌরসভার ধানগড়া বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়গঞ্জের ইউএনও ইকবাল আখতার। সমিতির প্রবীণ সদস্য হারুনার রশিদের সভাপতিত্বে বক্তব্য দেন জাহিদুল ইসলাম, আবদুল্লাহ আল পাঠান, ফিরোজ উদ্দিন খান, গোলাম মোস্তফা সরকার, মিজানুর রহমান, শের আলী সরকার প্রমুখ। পরে দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।