সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা নদীতে জলদস্যু নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিশেষ ভূমিকা নেওয়ার জন্য গতকাল বুধবার রামগতিতে লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। কমিউনিটি পুলিশিংয়ের রামগতি উপজেলা মৎস্যজীবী সেল এই সংবর্ধনা দেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ মো. আবদুল্লাহ আল্ মামুন। রামগতি থানা চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, রামগতি পৌরসভার মেয়র এম মেজবাহ উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন রামগতি উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী, চরগাজী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. তাওহীদুল ইসলাম, কমিউনিটি পুলিশিংয়ের রামগতি উপজেলা মৎস্যজীবী সেলের সভাপতি মো. নাজিম উদ্দিন।