প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁরা হলেন জান্নাতি বেগম, রোকছানা আকতার, রেহেনা বেগম, রেহেনা আকতার ও রওশন আরা বেগম। তাঁদের উপহারসামগ্রী, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। ইউএনও আমিনুর রহমানের সভাপতিত্বে ও মহিলাবিষয়ক কর্মকর্তা মহাফুজা বেগমের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন আবদুস সামাদ, মুছা-আল-মুনছুর, জিল্লুর রহমান, মোস্তাফিজুর রহমান প্রমুখ।