সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৫তম বিসিএসের বিভিন্ন ক্যাডারে উত্তীর্ণ বরগুনার ১৫ তরুণকে সংবর্ধনা দিয়েছে বরগুনা জেলা পুলিশ প্রশাসন। একই অনুষ্ঠানে ৬৩তম বনিয়াদি প্রশিক্ষণে মাঠ সমীক্ষা কার্যক্রমে বরগুনা জেলায় সংযুক্ত অপর পাঁচ কর্মকর্তাকেও সংবর্ধনা দেওয়া হয়। গত বৃহস্পতিবার দুপুরে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার বিজয় বসাক। এ সময় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও তাঁদের বাবা-মায়েদের গর্বিত অভিভাবক হিসেবে সম্মাননা ক্রেস্ট দেন পুলিশ সুপার। অনুষ্ঠানে দেশ ও জনগণের সেবায় সর্বোচ্চ সচেষ্ট থাকার অঙ্গীকার করেন সংবর্ধিত ব্যক্তিরা।