সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় উপজেলার চার নারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁরা হলেন জয়িতা পিয়ারা বেগম, হারিছা বেগম, নাজমা বেগম ও সাজেদা রহমান। গতকাল রোববার দুপুরে উপজেলার শহীদ ময়েজউদ্দিন আহমেদ মিলনায়তনে তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। মহিলাবিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ।