সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া তিনটায় রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনস ড্রিল শেডে মহান বিজয় দিবস উপলক্ষে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) সালমা বেগম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম। অনুষ্ঠানে জেলার পাঁচটি উপজেলার ৫৭ পুলিশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া মাধ্যমিক পর্যায়ে দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।