সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভাগীয় পর্যায়ে শিরোপা অর্জন করায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সিদ্দিশী উচ্চবিদ্যালয় ফুটবল দলের খেলোয়াড়দের গতকাল বৃহস্পতিবার সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ কার্যালয়ের সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুস ছাত্তার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এহেতেশাম রেজা। বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনজুরুল কাদির, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা পারভিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিদর্শক শফিকুল ইসলাম প্রমুখ।