সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে পঞ্চগড়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে৷ গতকাল বৃহস্পতিবার পঞ্চগড় সরকাির টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল আজিজ৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃতী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহম্মেদ কবীর৷ এ ছাড়া সেখানে সেমিনার অনুষ্ঠিত হয়৷ এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষক হেদায়াতুল ইসলাম৷ দিনব্যাপী ওই সেমিনারে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকেরা অংশ নেন৷