প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলার দুই শতাধিক মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মুতাসিমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বজলুর রহমান, ভাইস চেয়ারম্যান মো.মোফাজ্জল হোসেন ভূঁইয়া, কেন্দুয়া থানার ওসি সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।