প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে কর্মরত এবং অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সুনামগঞ্জ পুলিশ লাইনস মিলনায়তনে গত শনিবার সন্ধ্যায় এই অনুষ্ঠান করা হয়। জেলা পুলিশ সুপার মো. হারুন অর রশিদ এতে সভাপতিত্ব করেন। সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার ও মো. ছুরত আলম, সহকারী পুলিশ সুপার কানন কুমার দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে সুনামগঞ্জ পুলিশের উপপরিদর্শক পদে কর্মরত মুক্তিযোদ্ধা জ্ঞানরঞ্জন সরকারসহ অবসরপ্রাপ্ত ১৩ জনকে সংবর্ধনা দেওয়া হয়।