সংবর্ধনা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ১১ জন পুলিশ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে থানা ভবনে এ সংবর্ধনা দেওয়া হয়। মঠবাড়িয়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান সভায় সভাপতিত্ব করেন।