সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান বিজয় দিবস উপলক্ষে ভোলার পুলিশ বিভাগ ও আনসার-ভিডিপি সাংবাদিক মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানসহ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে। গতকাল সোমবার ভোলা পুলিশ লাইন মাঠে মুক্তিযোদ্ধা সাংবাদিক ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, প্রবীণ সাংবাদিক বিটিভি প্রতিনিধি আবু তাহের, মুক্তিযোদ্ধার সন্তান মাছরাঙা টিভির ভোলা প্রতিনিধি হামিদুর রহমান, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আদিল হোসেন, একাত্তর টিভির ভোলা প্রতিনিধি কামরুল ইসলাম ও ৪৯ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। এঁদের মধ্যে নয়জন পুলিশ বিভাগে কর্মরত আছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা পুলিশ সুপার মো. মোক্তার হোসেন। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোমিন, সরকারি ফজিলাতুন্নেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গীর প্রমুখ।