প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় গতকাল সোমবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব (অর্থ ও পরিকল্পনা) আবুল বাসারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। কাজির পাগলা উচ্চবিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন কাজির পাগলা মুক্তিযোদ্ধা ইউনিটের সভাপতি মীর মোশারফ হোসেন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব (প্রশাসন) এমদাদ হোসেন। কাজির পাগলা মুক্তিযোদ্ধা ইউনিট কল্যাণ সংস্থা এর আয়োজন করে।