প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিকতা, সাহিত্যসহ বিভিন্ন বিষয়ে অবদান রাখায় নওগাঁর আত্রাইয়ে ৪০ জনকে ক্রেস্ট ও সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার তারাটিয়া মাস্টারমাইন্ড বিএম কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে নওগাঁ লেখক পরিষদ ও শিরোনাম সাহিত্য পরিষদ। শিরোনাম সাহিত্য পরিষদের সভাপতি এমরান মাহমুদ প্রত্যয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁ-৬ আসনের সাংসদ মো. ইসরাফিল আলম, সাহিত্যিক, সাংবাদিক ও প্রকাশক আবদুর রশীদ চৌধুরী, জাতীয় লেখক সমিতির সভাপতি মুহাম্মাদ ওবায়দুল্লাহ, কবি ও সাহিত্যিক জি এম হারুন, নওগাঁ লেখক পরিষদের সভাপতি মো. সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি