সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গতকাল রোববার ২২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রায়গঞ্জ পৌরসভায় ইউনিভার্স একাডেমির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির ব্যবস্থাপনা পরিচালক আবু ইউছফ জাকারিয়া। বক্তব্য দেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা সদরের ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা সরকার, ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিজয় কুমার সাহা, একাডেমির অধ্যক্ষ তৌহিদুল ইসলাম প্রমুখ। গত বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলের জন্য ওই ২২ জনকে ক্রেস্ট দেওয়া হয়।