সংবর্ধনা

কিশোরগঞ্জে অবসরপ্রাপ্ত ২৪ জন পুলিশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ। এ সময় মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেন জেলার পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে জেলা পুলিশ সম্মেলনকক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদ উল্লাহ, ডেপুটি কমান্ডার আবদুল মান্নান, কিশোরগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী প্রমুখ।