সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ আলীকে গত সোমবার সংবর্ধনা দেওয়া হয়েছে। মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বঙ্গবন্ধু প্রজন্ম লীগ নামের একটি সংগঠন ওই সংবর্ধনার আয়োজন করে। পৌরসভার চাঁচকৈড় বাজারের মুক্তমঞ্চে সোমবার রাতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের উপজেলা কমিটির সভাপতি রনি মোল্লা। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান, ভাইস চেয়ারম্যান আলাল শেখ প্রমুখ।