সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাউদকান্দি উপজেলার গৌরীপুর আনন্দ মাল্টিমিডিয়া স্কুল মাঠে গতকাল রোববার ৪২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে৷ আনন্দ মাল্টিমিডিয়া স্কুল আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিজয় বাংলা সফটওয়্যারের প্রণেতা মোস্তফা জব্বার, সমাজসেবক খোরশেদ আলম, গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাজী সেলিম মিয়া তালুকদার, আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের গৌরীপুর শাখার চেয়ারম্যান মো. আলাউদ্দিন ও অধ্যক্ষ মাহফুজুল হক উপস্থিত ছিলেন৷ এ বছর আনন্দ মাল্টিমিডিয়া স্কুল গৌরীপুর শাখা থেকে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় পাঁচজন, জেএসসি পরীক্ষায় ২৫ জন এবং এসএসসি পরীক্ষায় ১২ জন জিপিএ-৫ পাওয়ায় স্কুল কর্তৃপক্ষ তাদের সংবর্ধনা দেয়৷