প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে লোকসংগীত প্রতিযোগিতায় ২০১৬ সালে দেশসেরা হওয়ায় প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক তৌকির আহমেদকে গত শুক্রবার সামাজিক সংগঠন ‘আহ্বান’-এর উদ্যোগে সম্মাননা জানানো হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দ বাজার শহীদ ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে এ উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে’ স্লোগান সামনে রেখে সংগঠনটির আহ্বায়ক তৌহিদুর রহমানের সভাপতিত্বে তৌকির আহমেদকে সম্মাননা জানানো হয়। পরে দীর্ঘ সময় ধরে তৌকিরের সংগীত পরিবেশনা চলে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি