সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান লুৎফুর রহমানকে সংবর্ধনা দিয়েছে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ। গতকাল বুধবার নগরের জেলরোডে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলরুমে সংবর্ধনায় সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ সভাপতি মো. এমদাদ হোসেন, সাধারণ সম্পাদক চন্দন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সহসাধারণ সম্পাদক রাজু চক্রবর্তী, সাবেক সভাপতি মো. শাহ আলম, সাবেক সহসাধারণ সম্পাদক পিন্টু চক্রবর্তী ও বর্তমান কার্যকরী কমিটির সদস্য বদরুল ইসলাম, হারুন রশীদ, জয়দেব চক্রবর্তী বক্তব্য দেন। সংবর্ধিত জেলা পরিষদ চেয়ারম্যানকে ক্রেস্ট ও ফুল দিয়ে অভিনন্দিত করা হয়।