প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট সফররত টাওয়ার হ্যামলেটস স্পিকার কাউন্সিলর খালিছ উদ্দিন আহমদ ও যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেত্রী, লেবার পার্টির ওয়েস্টহ্যাম ও কিলবার্ণ শাখার সেক্রেটারি নাজমা রহমান স্বপ্নাকে সংবর্ধনা দিয়েছে সিলেট সিটি করপোরেশন। গত রোববার রাতে নগরের একটি রেস্তোরাঁর সম্মেলনকক্ষে সংবর্ধনায় সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিটি করপোরেশনের কাউন্সিলর ইলিয়াছুর রহমান, ছয়ফুল আমিন বাকের, দিনার খান, আজাদুর রহমান প্রমুখ।