সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নবনির্বাচিত কেন্দ্রীয় মহাসচিব মো. ইহতেশামুল হক চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সিলেট প্রাইভেট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশন গত শুক্রবার রাতে দরগাহ গেট এলাকার একটি রেস্তোরাঁ হলে এ সংবর্ধনা দেয়। অ্যাসোসিয়েশনের সভাপতি নাসিম আহমদের সভাপতিত্বে বক্তব্য দেন চিকিৎসক মো. বদরুল হক রোকন, আবদুল মুনিম চৌধুরী, মাহমুদুল চৌধুরী শাহীন প্রমুখ। ইহতেশামুল সিলেটের সন্তান। নিজস্ব প্রতিবেদক, সিলেট