প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা সাংস্কৃতিক জোটের উদ্যোগে গত শুক্রবার জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফকির আবদুল জব্বার, সদস্য হাসান ইমাম চৌধুরী ও নুর জাহান আক্তারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গোয়ালন্দ বাজারে শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ছাত্তার। উপস্থিত ছিলেন রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কেরামত প্রামাণিক প্রমুখ। এ ছাড়া সাংস্কৃতিক জোটের উদ্যোগে গতকাল থেকে তিন দিনব্যাপী নাট্যোৎসব শুরু হয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি