সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ‘সোনালী অতীত ক্লাব’-এর সাবেক কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে। গত শনিবার রাতে জেলা স্টেডিয়ামের ক্রীড়া ভবনে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতি মোস্তফা মামুন, সহসভাপতি কাজী শহীদুল আলম ও তালহা বিন নজরুল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ক্রীড়া সংগঠক বিজিত চৌধুরী, মো. সিরাজ উদ্দিন, গোলাম জাবির চৌধুরী, হানিফ আলম চৌধুরী, সাবেক জাতীয় হকি খেলোয়াড় মো. মিজানুর রহমান, সাবেক ফুটবলার আ ক ম হোসেন ও সোনালী অতীত ক্লাবের সভাপতি শফিকুর রহমান।