সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা সিলেট জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখা। গতকাল বেলা ১১টায় নগরের বন্দরবাজার এলাকায় ব্রাহ্ম মন্দিরে সংবর্ধনা অনুষ্ঠান হয়। পরিষদের মহানগর শাখার সভাপতি শান্ত দেবের সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও মহানগরের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, মহানগরের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নিরঞ্জন দে, সাধারণ সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, মহানগরের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত সংবর্ধনায় বিশেষ অতিথির বক্তব্য দেন।