প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার আনাস বিন মালেক রা. ইসলামিক কমপ্লেক্সের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠানে বক্তব্য দেন ভোলার জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন, সরকারি ফজিলাতুন্নেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গীর, প্রতিষ্ঠানের শিক্ষক মো. হেলাল উদ্দিন, মো. ইমরান, শাখাওয়াত হোসেন, আবদুস সালাম, আবুল হোসাইন, মো. সোলাইমান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান আ. কুদ্দুস।