সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএমএর নবনির্বাচিত মহাসচিব ইহতেশামুল হক চৌধুরী, সহসভাপতি মোর্শেদ আহমদ চৌধুরী, কেন্দ্রীয় কাউন্সিলর আজাদুর রহমান ও ইশফাক জামানকে সংবর্ধনা দিয়েছে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল শনিবার দুপুর ১২টায় নগরের মীরবক্সটুলা এলাকার হাসপাতালের মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান ওয়ালী তছর উদ্দিন। মেডিকেল কলেজের অধ্যক্ষ রেজাউল করীম, পরিচালক ব্রিগেডিয়ার (অব.) মো. তোজাম্মেল হক প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন হাসপাতালের উপপরিচালক আবদুল মুনিম চৌধুরী। পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন হাসপাতালের রেজিস্ট্রার হিমাংশু শেখর দাস ও সোমা সরকার। সিলেট প্রতিনিধি