প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল কে এম ফেরদাউসুল শাহাব। আরও উপস্থিত ছিলেন ৩৭ বিজিবির অধিনায়ক আনোয়ার-উল আলম, জেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ২০১৩ সালের পিএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী ১২ জন, জেএসসির ১০ জন এবং বৃত্তিলাভকারী তিনজন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়। l