প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা পরিষদের পক্ষ থেকে পরিষদ চত্বরে নির্বাচিত ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই নবনির্বাচিতদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহ। পটুয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হামিম হাসানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান মিয়া, পটুয়াখালী-১ আসনের সাংসদ রুহুল আমিন হাওলাদার, সংরক্ষিত আসনের সাংসদ মিসেস লুৎফন নেছা, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খান মোশারফ হোসেন, পৌর মেয়র শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তারিকুজ্জামান প্রমুখ।