সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলার সোনার বাংলা উচ্চবিদ্যালয়ে গতকাল শনিবার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সনমান্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান খন্দকার আমিনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বর্তমান ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ। বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক, পরিচালনা কমিটির সদস্য আবুল হাসনাত, নুর মোহাম্মদ, জামাল উদ্দিন প্রমুখ। এ সময় চেয়ারম্যান জাহিদ হাসান বিদ্যালয়ে দুই লাখ টাকা অনুদান দেন।