প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের উলিপুরে গতকাল শনিবার জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাফর আলীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। দুপুরে উলিপুর শতদল কিন্ডারগার্টেন চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলী। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নিমাই সিংহের পরিচালনায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি চাষী এম এ করিম, চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত আলী সরকার, জেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক সাঈদ হাসান প্রমুখ।