সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় মোটর মালিক সমিতির (বাস, মিনিবাস ও কোচ) নতুন কার্যনির্বাহী পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। মোটর মালিক সমিতির কার্যালয়ে গত শুক্রবার বাস, মিনিবাস ও কোচের মালিকেরা ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আগামী তিন বছরের জন্য পরিষদের সভাপতি ইকবাল কায়সার, সাধারণ সম্পাদক আপেল মাহমুদসহ ১১ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সড়ক সম্পাদক ফজলুল করিম, সদস্য হাসান আলী মিয়া, আবদুর রহিম প্রমুখ বক্তব্য দেন। গত ৩১ অক্টোবর ভোট ছাড়াই সমিতির সদস্যদের মতামতের ভিত্তিতে তিন বছরের জন্য ১১ সদস্যবিশিষ্ট আগের কমিটি পুনর্বহাল করা হয়।