সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য তিনি দেশের শ্রেষ্ঠ ইউএনও হিসেবে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৬ পাওয়ায় গত মঙ্গলবার রাতে সরাইল অফিসার্স ক্লাবের উদ্যোগে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে অফিসার্স ক্লাবের সহসভাপতি ও উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান। এতে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান প্রমুখ।