সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের বোদা উপজেলায় গতকাল বুধবার হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের যুব সংগঠন ইয়ুথ অ্যাগেইনস্ট হাঙ্গারের উদ্যোগে পিইসি, জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বলরামহাট হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের জৈব কৃষি প্রশিক্ষণকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও সৈয়দ মাহমুদ হাসান। ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু ইউসুফ ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সলিমুল্লাহ, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রকল্প কর্মকর্তা মালেকা বেগম প্রমুখ। উপজেলার ১২২টি বিদ্যালয়ের প্রায় ৭০০ শিক্ষার্থীকে বই, পদক ও সনদ দেওয়া হয়।