সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সাঘাটার জুমারবাড়ি বালিকা উচ্চবিদ্যালয়ের উদ্যোগে গতকাল রোববার কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও মা সমাবেশ হয়। বিদ্যালয় মাঠে জিপিএ-৫ পাওয়া ২০ জন ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া তাদের হাতে ক্রেস্ট তুলে দেন। সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন। বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান মমিতুল হক, ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা, জুমারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজার রহমান, জুমারবাড়ির ইউপি চেয়ারম্যান রোস্তম আলী, উপজেলা যুবলীগের সম্পাদক নাছিরুল আলম প্রমুখ। শেষে মায়ের পা ধোয়া কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা মায়ের পা ধুয়ে দেয়।