সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের কৃতী সন্তান ও যুক্তরাষ্ট্রপ্রবাসী লেখক আবু রায়হানকে গত শনিবার সন্ধ্যায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রেল, নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির উদ্যোগে কুড়িগ্রাম পৌরসভা হলে এ আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন সাংবাদিক মতলুবর রহমান, গণকমিটির উপদেষ্টা ও ঢাকাস্থ কুড়িগ্রাম সমিতির মহাসচিব সাইদুল আবেদিন। সভায় আলোচক ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি, কলামিস্ট ও উত্তরবঙ্গ জাদুঘরের প্রতিষ্ঠাতা আব্রাহাম লিংকন। গণকমিটির প্রধান সমন্বয়ক ও কলামিস্ট নাহিদ হাসান এতে সভাপতিত্ব করেন। আবু রায়হানের কয়েকটি বই হলো রমনা মেইল, রাজা দর্শন এবং পথ ও প্রবাস। কুড়িগ্রাম অফিস