প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশনার কবিতা খানমকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশন। দেশের প্রথম নারী নির্বাচন কমিশনার হিসেবে শপথ নেওয়া সাবেক জেলা জজ কবিতা খানমকে গত শনিবার রাজধানীর একটি হোটেলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সর্বজ্যেষ্ঠ উপদেষ্টা আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা। অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার হোসনে আরা আকতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত সোমবার এ তথ্য জানানো হয়। নিজস্ব প্রতিবেদক