প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অধীন সৃজনী বিদ্যানিকেতন থেকে ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শামসুদ্দীন। এ বছর ওই বিদ্যানিকেতন থেকে ৪৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৩৬ জন জিপিএ-৫ পায়।