প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ২২টি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ২৬৩ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বুধবার দুপুরে স্থানীয় সৈয়দ সিরাজুল ইসলাম মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও সৈয়দা নাহিদা হাবিবা। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান। এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, স্থানীয় পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব খান, সদর ইউপি চেযারম্যান আবদুল জব্বার প্রমুখ। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি