সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শুভেচ্ছা প্রিপারেটরি স্কুলে গতকাল মঙ্গলবার মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মুস্তফা শফিউল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোস্তফা আহ্সান উল্লাহ্ আল মামুন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মোছা. নুরজাহান সুলতানা, প্রভাষক হারুন অর-রশিদ প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের ১২ জন মেধাবী শিক্ষার্থীর হাতে প্রশংসাপত্র ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। মাগুরা প্রতিনিধি