প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার প্রেসক্লাবের উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও মুক্তিযোদ্ধা গজনফর আলী চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান করা হয়। এতে সভাপতিত্ব করেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম। সাধারণ সম্পাদক এস এম উমেদ আলীর সঞ্চালনায় বক্তব্য দেন সরওয়ার আহমদ, বকসী ইকবাল আহমদ, আবদুল হামিদ মাহবুব, রাধাপদ দেব, সালেহ এলাহী প্রমুখ। অনুষ্ঠানে প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।