প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলে গতকাল সকালে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শহরের পশ্চিম আকুর টাকুর পাড়া ঈদগা মাঠে ‘আমরা সাহায্য করতে চাই’ সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ওই এলাকার জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১১০ জন শিক্ষার্থী এবং পাঁচজন এমবিবিএস ডিগ্রি অর্জন করায় সম্মাননা দেওয়া হয়। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সাংসদ মনোয়ারা বেগম। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, ভাইস চেয়ারম্যান মো. আব্বাস আলী, ধলেশ্বরী হাসপাতালের চেয়ারম্যান এম এ হামিদ।