সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলায় গতকাল সোমবার নাটোর-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুসসহ উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার খুবজীপুর ইউনিয়নের বিলশা স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থানীয় সংগঠন শেখ রাসেল স্মৃতি সংঘ এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ইয়াসমিন আক্তার ও গুরুদাসপুর থানার ওসি দিলীপ কুমার দাসকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।